শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০৪:৪৮ পিএম, ২০২১-০৬-০৬
ভোর থেকে গুরিগুরি বৃষ্টিতে পাহাড় ধ্বসে প্রাণহানির মতো ঘটনা এড়াতে স্থানীয়দের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে জরুরী সভা করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই সভায় রাঙামাটি জেলায় আর কোন প্রাণ হানী না ঘটে এবং বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সভায় জানানো হয়, চলমান বৃষ্টিময় পরিস্থিতিতে রাঙামাটি শহর এলাকায় ৩৩টি ঝুঁকিপুর্ন এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগপূর্ন পরিস্থিতির আলোকে সকলকে আশ্রয় কেন্দ্রে চলে আসার আহবান জানানো হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুরর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, জেলার সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধান,গণমাধ্যমকর্মীসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, ২০১৭ সালের যে দূর্যোগ হয়েছে তা মাথায় রেখে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছি। কোন প্রকার দূর্যোগ দেখা মাত্র রাঙামাটির সকল প্রশাসনকে নিয়ে দূর্যোগ মোকাবেলায় কাজ করা হবে। যাতে রাঙামাটিতে আর একটিও প্রাণহানীর ঘটনা না ঘটে তার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited