শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:৪৯ পিএম, ২০২৬-০৫-২০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বুধবার (২০ মে ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক সকাল ১১টার দিকে রিভারঘাট পোস্টের হাবিলদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে কাঁচালং বাজার এলাকা থেকে মালিকবিহীন প্রায় ৯৯ দশমিক ৭০ ঘনফুট অবৈধ চোরাচালানী সেগুন কাঠ আটক করা হয়। আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪৮ হাজার ৬৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম পরিচালনার চেষ্টা করলেও বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited