শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৩ পিএম, ২০২৫-১০-২০
৭ দফা দাবিতে সাতকানিয়ার কেরানীহাট রাস্তার মাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
সোমবার (২০ অক্টোবর) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী থেকে লোহাগাড়া পর্যন্ত বিভিন্ন উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ১০ হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল হক্কানির সভাপতিত্বে ও শিক্ষক নেতা অধ্যাপক মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদরুল হক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুনিরুল আলম, লোহাগাড়া উপজেলার মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ খালেদ জমীল, চন্দনাইশ উপজেলার মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হোসাইন রুমী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ন্যায্য দাবি আদায়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছি।
কিন্তু এখনো আমাদের দাবি পূরণ হয়নি। এ কারণে আমরা মানবিক সংকটে পড়েছি। এই দুর্মূল্যের বাজারে জীবনযাত্রার ব্যয় মেটানো দিনদিন কঠিন হয়ে পড়ছে। দ্রুত ২০ শতাংশ বাড়িভাড়া, মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
সমাবেশে বক্তারা আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর, অথচ তাদের প্রতি সরকারের অবহেলা দুঃখজনক। আমরা ক্লাসরুমে থাকতে চাই, কিন্তু বাধ্য হয়ে আমাদের এখন রাজপথে নামতে হয়েছে। দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশের আগে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক-কর্মচারীরা। মিছিলটি সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ থেকে শুরু হয়ে বান্দরবান রাস্তার মাথার গোল চত্বরে গিয়ে শেষ হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাজারো শিক্ষক-কর্মচারী যোগ দেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited