বাংলাদেশ   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

রাঙামাটি প্রতিনিধি :    |    ০৫:৫২ পিএম, ২০২৬-০৯-১৫

পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের উদ্যোগে “মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬” কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।


নানিয়ারচর জোন সদরে অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণে ১৪ জন তরুণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পার্বত্য এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর তরুণদের সম্পৃক্ত করা হয়েছে। 

জোন সূত্র জানায়, প্রশিক্ষণার্থীদের মোবাইল সার্ভিসিং এর মৌলিক ধারণা, মোবাইল ফোনের বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ ও মেরামত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন টুলস ব্যবহারের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; শিক্ষা, ব্যবসা- বাণিজ্য, তথ্যপ্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার অপরিহার্য। তাই মোবাইল সার্ভিসিংয়ের মতো একটি বাস্তবমুখী কারিগরি দক্ষতা অর্জন প্রশিক্ষণার্থীদের জন্য ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা, তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারবে বলেও মন্তব্য করেন আয়োজকরা।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তরুণদের বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি তরুণদের যৌথভাবে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যামে পারস্পরিক সহযোগিতা, সৌহাদ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আধুনিক ও কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি ও আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় নানিয়ারচর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, নানিয়ারচর জোনের পক্ষ থেকে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদেরকে মোবাইল সার্ভিসিং টুলস্ এবং অন্যান্য সার্ভিসিং দ্রব্য সামগ্রী প্রদান করা হয়েছে। এই মোবাইল সার্ভিসিং টুলস্ গুলো প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী কারিগরি দক্ষতা অর্জনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

মো. আরফান উদ্দীন : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম :  কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ২২ হà¦...বিস্তারিত


বিশ্ব শান্তি কামনায় রাঙ্গামাটির নানিয়ারচরে কঠিন চিবরদান অনুষ্ঠিত

বিশ্ব শান্তি কামনায় রাঙ্গামাটির নানিয়ারচরে কঠিন চিবরদান অনুষ্ঠিত

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কামনা ও নির্বান লাভের আশায় রাঙ্গামাটির নানিয়ারচরে à...বিস্তারিত


গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে পুলিশের গাড়ি আটকায় ছাত্রদল নেতা

গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে পুলিশের গাড়ি আটকায় ছাত্রদল নেতা

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম, গফরগাঁও : ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের চাইরবাড়ীয়া বাজারে ইয়াবা ও গà...বিস্তারিত


৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক : যশোর ব্যুরো : আসছে ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে লিফলেট বিতরণ করেছেন জাতà...বিস্তারিত


সেনবাগে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা নিহত ও মেয়ে আহত

সেনবাগে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা নিহত ও মেয়ে আহত

শফকত সাদিয়া আহমেদ : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে লাউ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়à...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর