শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৬ পিএম, ২০২৫-০৮-২৪
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট-৪ সংসদীয় আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং আসনটি পূর্ণ পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে আজ রবিবার(২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।অবরোধ কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, বাগেরহাট-৪ আসন বাতিলের সিদ্ধান্ত জনবিচ্ছিন্ন ও অগণতান্ত্রিক। আসনটি বহাল না রাখা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনে নেতৃত্ব দেন বাগেরহাট-৪ আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ আব্দুল আলিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জামায়াতের পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইন, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালেহ এবং বারইখালী জামায়াতের আমির মুহিবুল্লাহ রফিক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, “বাগেরহাট-৪ আসন আমাদের অস্তিত্বের প্রতীক। এটিকে মুছে ফেলা মানে আমাদের কণ্ঠরোধ করা। আমরা তা মেনে নেব না। অবরোধ চলাকালে এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ জনজীবনেও প্রভাব পড়ে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited