বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পিকে হালদারের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৩ পিএম, ২০২২-০১-১৯

পিকে হালদারের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে তলব

বিদেশে পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদার ও তার সহযোগীদের ঋণ জালিয়াতি, আত্মসাৎ ও পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে বাংলাদেশ ব্যাংকের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী সোমবার (২৪ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে তাদের বক্তব্য জানাতে হবে।
বুধবার (১৯ জানুয়ারি) দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
তলব করা চারজন হলেন- বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুই যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির ও এ.বি.এম মোবারক, উপ-পরিচালক মো. হামিদুল আলম এবং সহকারী পরিচালক মো. কাদের আলী। তাদের জিজ্ঞাসাবাদ করবেন দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ারসহ সংশ্লিষ্টরা।
গত বছরের নভেম্বরে ২৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৯ জনের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ -এ আলাদাভাবে পাঁচটি মামলা হয়। আরও ৮৮ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আরও দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সাবেক দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানিয়েছিলেন।
‘কাগুজে’ প্রতিষ্ঠান জি অ্যান্ড জি এন্টারপ্রাইজ ও তামিম অ্যান্ড তালহা ব্রার্দাস লিমিটেডের নামে পৃথক ৩০ কোটি করে মোট ৬০ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে আলাদা দুটি মামলা দায়ের করেন।
গ্রিনলাইন ডেভেলমেন্ট লিমিটেডের নামে ৬০ কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসা ও পাচারের অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এমটিবি মেরিন লিমিটেডের নামে ৬০ কোটি টাকার ঋণ নিয়ে ও পি অ্যান্ড এল ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ৫০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসা ও পাচারের অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর