শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৪ পিএম, ২০২৫-১০-২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ২০৩০ মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক, আর কিছু ক্ষেত্রে স্থিত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, সকলকে সাথে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব।
আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড : মিড টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, মানুষের সুচিকিৎসা, সেবা প্রদান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইতোমধ্যে সাড়ে সাত হাজার ডাক্তারকে বিভিন্ন পদে পদোন্নতি, সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হওয়ার পথে এবং ইতোমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য কর্মী ও প্রয়োজনীয় লোকবল নিয়োগে কাজ করা হচ্ছে।
মা ও শিশু মৃত্যুহার আরও কমিয়ে আনতে অসংক্রামক রোগে মৃত্যুহার হ্রাস করতে এর কারণসমূহ উদঘাটন ও নিরাময়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited