শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০২:৫১ পিএম, ২০২২-১০-০৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পাহাড়ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাতে ভারী বৃষ্টির কারণে এ পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুদিকে কয়েকশ যানবাহনে আটকা পড়েছেন প্রায় পাঁচ হাজার পর্যটক। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ ভারী বর্ষণ হয়। এতে নন্দারাম এলাকায় পাহাড়ধসে মাটি মূল সড়কে পড়ে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জাগো নিউজকে বলেন, সকালে বিষয়টি আমরা জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোটবড় মিলে ২০০ গাড়ি রয়েছে। যা গতকাল এসেছিল। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকা পড়েছে। আমাদের এখানে ১১২টি কটেজ আছে। সব মিলে প্রায় ৪ হাজার পর্যটক থাকতে পারেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমনা আক্তার বলেন, সাজেক এলাকায় প্রায় ২ হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় ৩ হাজার পর্যটক আটকা আছে। সড়ক পরিষ্কার কাজ এরইমধ্যে শুরু হয়েছে। সেনাবাহিনী এবং স্থানীয়রা কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত কাজ যানচলাচল স্বাভাবিক করতে পারবো।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited