বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মরক্কোর রূপকথা নাকি ফ্রান্সের স্বপ্ন জয়

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:৩৭ পিএম, ২০২২-১২-১৪

মরক্কোর রূপকথা নাকি ফ্রান্সের স্বপ্ন জয়

একের পর এক বিস্ময় উপহার দিয়ে, ইউরোপের প্রতিষ্ঠিত পরাশক্তিদের স্তব্ধ করে, ইতিহাসের নতুন অধ্যায় রচনা করে মরক্কো পাল্টে দিয়েছে সব হিসাব-নিকাশ। রূপকথার গল্প লিখে এখন তারা স্বপ্নের ফাইনালের খুব কাছে।

সেই পথে তাদের সামনে এবার পাহাড় সহ চ্যালেঞ্জ। সেমি ফাইনালে আজ তাদের প্রতিপক্ষ আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ফ্রান্স। ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা এবার খেলেছেও চ্যাম্পিয়নের মতো। গ্রুপ পর্বে তিউনিসিয়ার বিপক্ষে এক ম্যাচে সাইডবেঞ্চ পরীক্ষা করতে গিয়ে হার যদি বাদ দেওয়া যায়, তবে দেখা যাবে এই ফ্রান্সের সামনে দাঁড়াতে পারেনি প্রতিপক্ষরা।

গ্রুপপর্বে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর ডেনমার্কের বিপক্ষে ২-১ গোলে জয় ও শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হার। শেষ ষোলোতে আবারও দাপুটে জয় ফ্রান্সের, পোল্যান্ডকে হারায় ৩-১’এ। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মতো হট ফেবারিটরাও পারেনি। ফ্রান্স জেতে ২-১ ব্যবধানে। কিলিয়ান এমবাপ্পে, অলিভার জিরু, অ্যান্তনিও গ্রিজম্যান, উসমান দেম্বেলে, ভারানেদের নিয়ে গড়া এই দলটি যেমন ছন্দে আছে; তাদের সামনে মরক্কো পাত্তা পাওয়ার কথাই না! তবে ফরাসিরা কাগজে-কলমে ভয়ংকর; তার ঠিক উল্টো হয়েও ভয়ংকর কিন্তু মরক্কোও।

মরক্কো এবার যা করেছে, সেটি স্রেফ অবিশ্বাস্য। তিন বছর আগেও যে মরক্কো আফ্রিকান নেশন্স কাপের শেষ ষোলোয় হেরেছিল বেনিনের মতো দুর্বল দলের কাছে, বিশ্বকাপের তিন মাস আগে যারা পায় নতুন কোচ, তারাই কাতারে এসে হারিয়ে দিয়েছে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দলকে, যাদের সবার অবস্থান ফিফা র‍্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে। চমক জাগানিয়া এসব সাফল্য প্রথম আফ্রিকান দল হিসেবে মরক্কোকে নিয়ে গেছে বিশ্বকাপের সেমি-ফাইনালে।  

একটা সময় ফরাসি ঔপনিবেশিক শাসনে থাকা মরক্কো ১৯৫৬ সালে স্বাধীনতা লাভের পর প্রথমবার বিশ্বকাপে খেলে ১৯৭০ আসরে। সেবার গ্রুপ পর্বেই থেমে যায় তাদের পথচলা। ১৬ বছর পর ১৯৮৬ আসরে তারা উঠে যায় শেষ ষোলোয়। এবারের আগ পর্যন্ত সেটিই ছিল বিশ্ব মঞ্চে তাদের সেরা সাফল্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত আরও তিন আসরে তাদের পথচলা থেমে গিয়েছিল গ্রুপ পর্বে।  

নিজেদের আগের পাঁচ আসর মিলিয়ে ১৬ ম্যাচে তাদের জয় ছিল স্রেফ ২টি। এবারের আসরে এখনও পর্যন্ত ৫ ম্যাচেই ধরা দিয়েছে ৩টি জয়! তাদের আসরের শুরুটা হয় গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ে। এরপর তারা বড় চমক দেখায় বেলজিয়ামকে হারিয়ে, গত আসরে তৃতীয় হওয়া ও র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি বিদায় নেয় গ্রুপ পর্বে থেকেই। গ্রুপের শেষ ম্যাচে কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই মরক্কো পা রাখে নকআউটের মঞ্চে।  

সবচেয়ে বড় ব্যাপার, আসরে মরক্কো গোল হজম করেছে স্রেফ একটি। সেটিও কানাডার বিপক্ষে আত্মঘাতী। অগাস্টের শেষ দিকে কোচ ওয়ালিদ রেগরাগি দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত আট ম্যাচের একটিতেই কেবল জাল অক্ষত থাকেনি তাদের। অপরাজিত আছে সবগুলি ম্যাচে।  এসব তথ্যই বলে দিচ্ছে, মরক্কোর রক্ষণ কতটা জমাট। এখানে আরেকজনের কথা বলতেই হয়, গোলরক্ষক ইয়াসিন বোনো। স্পেনের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে জয়ের নায়ক ছিলেন তিনিই। পর্তুগালের বিপক্ষেও দারুণ কয়েকটি সেভ করে রোনালদো, হোয়াও ফেলিক্সদের গোলবঞ্চিত রাখেন ৩১ বছর বয়সী গোলরক্ষক।  এবার আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে বোনো ও তার সতীর্থদের সামনে।

রিটেলেড নিউজ

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত


ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত


ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত


বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

বাবর-শাহিনেই আস্থা উসমান তারিকের

স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত


বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

বিশ্বকাপ চলাকালেই কোচিংয়ের প্রস্তাব পেলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত


বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: