শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১০:২৪ এএম, ২০২৬-০১-২৯
অধারাবাহিক পারফরম্যান্স ও কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোর কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিতের ম্যাচেই তারা বিপর্যস্ত হলো হোসে মরিনিয়োর বেনফিকার কাছে। প্রতিপক্ষ গোলরক্ষকের গোল, অতিরিক্ত সময়ের দুটি হলুদ কার্ডের নাটকীয় ম্যাচে রিয়াল ৪-২ ব্যবধানে হেরে নয় নম্বরে নেমে গেছে। ফলে শেষ ষোলোয় উঠতে তাদের খেলতে হবে প্লে-অফ। গতকাল (বুধবার) একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগী ৩৬ দলের সবারই খেলা ছিল। দুটি দল আগেই শেষ ষোলোয় পা রাখে, আর কয়েকটি দলের বিদায় নিশ্চিত। ফলে বাকি প্রায় সব দলই পরের রাউন্ডে ওঠা কিংবা অন্তত প্লে-অফে দ্বিতীয় সুযোগ তৈরির সমীকরণে ছিল। টুর্নামেন্টজুড়ে শুরুর সারিতে থাকা রিয়াল এদিনই ধরাটা খেলো। লিসবনের মাঠে ৩০ মিনিটে কিলিয়ান এমবাপে এগিয়ে দেওয়ার পর পরবর্তীতে বেনফিকার আক্রমণের দাপটে দিশেহারা হয়ে যায়। লস ব্লাঙ্কোসদের দুটি গোলই করেছেন ফরাসি তারকা এমবাপে। দ্বিতীয়ার্ধে তার করা গোলে রিয়াল ব্যবধান কমায়। নির্ধারিত ৯০ মিনিটে ৩-১ ব্যবধানে এগিয়ে পর্তুগিজ ক্লাবটি আগেই জয় প্রায় নিশ্চিত করে রাখে। ইনজুরি সময়ে রিয়ালের দুর্ভাগ্যে যুক্ত হয় দুটি লাল কার্ড। রাউল অ্যাসেন্সিও এবং রদ্রিগো গোয়েস মাঠ ছাড়ায় ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পায় মরিনিয়োর দল। শেষ পেরেকটা ঠোকেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ট্রুবিন। গোলবার ছেড়ে এসে ফ্রি-কিকে তিনি হেড দিয়ে ৪-২ ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন। বল দখলে যদিও এগিয়ে ছিল রিয়ালই। ৫৩ শতাংশ পজেশনের পাশাপাশি ১৪ শটের ৬টি লক্ষ্যে ছিল। বিপরীতে ২২ শটের ১২টি লক্ষ্যে ছিল বেনফিকার। এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের তিনে থাকা রিয়াল এই হারে নয় নম্বরে নেমে গেছে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দল প্লে-অফ খেলে শেষ ষোলোর ৮টি স্লট পূরণ করবে। প্লে-অফের শেষ দল হিসেবেই বেনফিকা সেই সুযোগ বাঁচিয়ে রেখেছে।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited