শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩৭ পিএম, ২০২৫-০৯-২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৪২৯ জন মনোনয়নপত্র জমা দানকারীর মধ্যে ১৯ জনের প্রার্থিতা বাতিল হচ্ছে।
আজ সোমবার সকালে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেন্দ্রীয় সংসদে ১৯ জনের প্রার্থিতা বাতিল হচ্ছে। কেউ তথ্য ঘাটতি রেখেছেন, কেউ স্বাক্ষর করতে ভুলেছেন, আবার কারও অন্য কোনো সমস্যার কারণে প্রার্থিতা বাতিল হবে।
তিনি আরও বলেন, যাদের প্রার্থিতা বাতিল হবে, নির্বাচন কমিশনের কাছে আপিলের মাধ্যমে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন। প্রয়োজনে সংশোধন করে পুনরায় প্রার্থিতা বৈধ করার সুযোগও রাখা হয়েছে। এছাড়াও প্রার্থীদের মাদক পরীক্ষার (ডোপ টেস্ট) ফল ইতিবাচক হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে বলেও জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদে সর্বমোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদে ৫০২ জন।
তফসিল অনুযায়ী— আজ সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর (বুধবার) প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিস্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে ২৬টি, হল সংসদের ১৪টি এবং হোস্টেল সংসদে ১০টি পদে ভোটগ্রহণ হবে। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫২১ জন। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক : সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী (এমরান) দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে শত বাধাঁকে উপেক্ষা করে ১২ই ফ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শপথ নিয়েছেন মন্ত্রিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited