বাংলাদেশ   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের রেশ কাটতে না কাটতেই আবারও হকারদের দখলে

মোঃ আরফান উদ্দীন    |    ০৮:২১ পিএম, ২০২৬-০৮-১০

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের রেশ কাটতে না কাটতেই আবারও হকারদের দখলে

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের রেশ কাটতে না কাটতেই আবারও হকারদের দখলে চলে গেছে নগরের ফুটপাতগুলো। উচ্ছেদের মাত্র কয়েক দিনের মাথায় পুরোনো রূপে ফিরেছে ব্যস্ততম এলাকাগুলো। এতে সাময়িক স্বস্তি ফিরলেও তা দীর্ঘস্থায়ী হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চার দিন আগে থেকেই ফুটপাত দখলমুক্ত করতে সাঁড়াশি অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ওই সময় কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকার ফুটপাতে থাকা অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। নতুন রং ও তুলির আঁচড়ে সাজানো হয় পুরো এলাকা, যা নগরবাসীর মাঝে ব্যাপক স্বস্তি ফিরিয়ে এনেছিল।
তবে সোমবার (১০ আগস্ট) দুপুরের পর থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করে। দুপুরের পর থেকে কাজীর দেউড়ি এলাকায় আবারও ফুটপাতের ওপর দোকানপাট খুলে বসতে শুরু করেন হকাররা।
বিকেল তিনটার দিকে সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, আগের নিয়মেই ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন হকাররা। এ বিষয়ে কথা বলতে গেলে ক্ষোভ ও আশঙ্কার কথা জানান হকাররা। 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হকার বলেন, পেটের দায়ে আমাদের ফুটপাতে বসতে হয়। কোনো বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ করলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। এখান থেকে আমাদের বারবার উচ্ছেদ করা হয়, স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ফলে আমাদের ঘুরেফিরে এখানেই আসতে হয়। আমরা প্রশাসনকে বলতে চাই, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে যেন এভাবে হঠাৎ পেটে লাথি মারা না হয়।
ফুটপাত পুনরায় দখল হয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা। পথচারী মো. জাহেদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময় ফুটপাতগুলো কী সুন্দর পরিপাটি ছিল, হেঁটে অনেক ভালো লেগেছিল। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই আবার সেই পুরোনো জ্যাম ও জঞ্জাল শুরু হয়ে গেছে। এভাবে চললে সাধারণ মানুষের হাঁটার অধিকার চিরদিনই ক্ষুণ্ন হবে।
আরেক পথচারী সাজ্জাদ হোসেন বলেন, প্রতিদিন দুপুরের পর সন্ধ্যা গড়াতেই এখানে অবৈধভাবে বসানো দোকানগুলো মানুষের ভিড় জমে। ফলে ফুটপাতে চলাচল করা যায় না। রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
এদিকে সিটি করপোরেশন বলছে, তারা দীর্ঘ দিনের অযত্ন ও অব্যবস্থাপনার চিত্র পেছনে ফেলে নান্দনিক সৌন্দর্যে নতুন রূপে তৈরি করতে চায় নগরের গুরুত্বপূর্ণ কাজীর দেউড়ি মোড়। সার্কিট হাউজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় সেখানে নিয়মিত তদারকি করা হবে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহনের চলাচলে ব্যস্ত এই এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে তাদের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
নগরবাসীর দাবি, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও হকারদের জন্য সুনির্দিষ্ট বিকল্প ব্যবস্থার পরিকল্পনা না থাকলে এ ধরনের সাময়িক উচ্ছেদ অভিযান কোনো স্থায়ী সুফল বয়ে আনবে না।

রিটেলেড নিউজ

সিরাজগঞ্জে  জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতার পদত্যাগে  সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে  জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতার পদত্যাগে  সংবাদ সম্মেলন

আমাদের বাংলা ডেস্ক : : ‎‎​শেখ মোঃ এনামুল হক : ‎‎সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ২২ ন...বিস্তারিত


বারইয়ারহাটে রেলওয়ের ভূমিতে দোকান ঘর নির্মাণ, নেপথ্যে ৫ ব্যবসায়ী

বারইয়ারহাটে রেলওয়ের ভূমিতে দোকান ঘর নির্মাণ, নেপথ্যে ৫ ব্যবসায়ী

ষ্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম জেলার বারইয়ারহাট পৌর এলাকার ৫নং ওয়ার্ডের গাছ মার্কেট সংলগ্ন এলাকায় অবৈধভবে রেললাইনের à...বিস্তারিত


পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কে নানিয়ারচর বিএনপির সংবর্ধনা

পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কে নানিয়ারচর বিএনপির সংবর্ধনা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে...বিস্তারিত


গফরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষনকারী দুই সহোদরসহ তিন বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

গফরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষনকারী দুই সহোদরসহ তিন বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও লুটপাটের সন্তানকে গাছà§...বিস্তারিত


ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি  প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে ...বিস্তারিত


ফটিকছড়িতে বসতঘরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট

ফটিকছড়িতে বসতঘরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি:  চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ১২ ভà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর