শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:১৮ পিএম, ২০২৩-০৪-১৭
প্রায় আধা ঘণ্টা পর রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে বিজিবি মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট বাড়ানো হয়।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে ৪ এপ্রিল রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারেও ভয়াবহ আগুন লাগে। তখন আগুনে চার-পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয় কোটি কোটি টাকার। পথে বসেন হাজারো ব্যবসায়ী।
এর রেশ না কাটতেই শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। সেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited