শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:১০ পিএম, ২০২৩-০৩-০৪
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে সিএনজি চালকসহ আরো দুইজন গুরুত্বর আহত হয়েছেন।
নিহত মো.বেলাল হোসেন (৪৭) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আহমেদের ছেলে।
শনিবার (৪ মার্চ )সকাল সোয়া ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী বাজার থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিএনজি উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে পৌঁছলে পিছন দিক থেকে বেপরোয়া গতির পিকআপভ্যান ধাক্কা দেয়। পিকআপভ্যানের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হালিম ব্যবসায়ী বেলাল মারা যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited