বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাজশাহী শহরকে আরো সুন্দর ও নিরাপদ করতে চায় এ লক্ষ্যে বিভাগীয় কমিশনার বিভিন্ন দপ্তর সংস্থার সমূহের সাথে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:০২ পিএম, ২০২৬-০১-০৬

রাজশাহী শহরকে আরো সুন্দর ও নিরাপদ করতে চায় এ লক্ষ্যে বিভাগীয় কমিশনার বিভিন্ন দপ্তর সংস্থার সমূহের সাথে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো :
রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয়ের সভাপতিত্বে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকার অভ্যন্তরীণ দপ্তর সংস্থাসমূহের সাথে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) নগর ভবন সরিৎ দত্ত নগর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর চলমান উন্নয়ন প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্পসহ, যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয় বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন একটি সেবা মূলক প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশন নাগরিকদের সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য দপ্তর সংস্থাকে সহযোগিতা করে আসছি। এ সহযোগিতা অব্যহত থাকবে। আমরা একে অপরকে সহযোগিতা করলে উভয় প্রতিষ্ঠান উপকৃত হবে। রাজশাহী নগরীকে আমরা আরো সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ করতে চাই।
তিনি আরো বলেন, নগরীর রাস্তা ঘাট প্রশস্ত হওয়ায় অনেক যানবাহন দ্রুত গতিতে চলে। সে সকল যানবাহনের গতি নিরোধ ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করতে পারলে যানজট নিরসন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করতে হবে। সভা তিনি রাজশাহী সিটি কর্পোরেশন ও উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠান সমন্বয় করে মাস্টার প্লান তৈরি করার আহবান জানান।
সভায় সূচনা বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব আহমদ আল মঈন‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান,  সড়ক ও জনপদ বিভাগ, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন,এনডিসি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল আলম সরকার, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, বিসিক, রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম ও বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী, রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
সভায় আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমান বলেন, মহানগরীকে নিরাপদ রাখতে রাসিকের সহযোগিতায় সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। পুরো  শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে পারলে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে। এ সময় তিনি জনবহুল মোড়ে যানজট নিরসনে ফুটওভার ব্রিজ ব্যবহারে নগরবাসীকে উৎসাহ প্রদানের প্রয়োজনী উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।
সওজ‘ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজশাহী শহর দেশের মধ্যে অন্যতম সুন্দর একটি ও বাসযোগ্য শহরের সুনাম অর্জন করেছে। এই অর্জন ধরে রাখতে হবে। উন্নয়ন সহযোগী দপ্তর সংস্থাগুলোকে একে অপরের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয় সভার আয়োজন অত্যান্ত প্রশংসনীয় বিষয়, সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। সড়ক সংশ্লিষ্ট কোন প্রয়োজন হলে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবো।
আরডিএ চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম বলেন, ঢাকা বাস টার্মিনাল নওদাপাড়ায় স্থানান্তরের কাজ চলছে। এক্ষেত্রে সংশ্লিষ্টরা ইতোমধ্যে সম্মত হয়েছে। এটি আগামী দুই মাসের মধ্যে বাস্তবায়ন হবে বলে আশা করা যায়। এছাড়া নগরীর জনবহুল এলাকায় ১০ ফিটের রাস্তা করা সম্ভব হলে আধুনিক নগরায়ন হবে বলে তিনি জানান।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী ওয়াসার উপব্যবস্থাপক মোঃ তৌহিদুর রহমান, বাপাউবো রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, নেসকো রাজশাহী সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী, গণপূর্ত রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্রান্সিস আশীষ ডিকস্তা, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড রাজশাহীর ব্যবস্থাপক মোঃ রাসেল কবির, বাপাউবো‘র নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল করিম (উত্তর-পশ্চিম জোন), উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম, রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী সার্কেলের সহকারী প্রকৌশলী জাহিন ফাইজা, রেশম উন্নয়ন বোর্ড সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড: মোঃ সাখাওয়াত হোসেন, সিনিয়র সায়োটিফিক অফিসার মোঃ আলতাব উদ্দীন, বাংলাদেশ রেলওয়ে সহকারী মহাব্যবস্থাপক মোহা: মেহেদী হাসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ডা: মোঃ আব্দুল মতিন, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ.এ.এম. আঞ্জুমান আরা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ.বি.এম আসাদুজ্জামান প্রমুখ।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত


বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত


নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর