শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৮ পিএম, ২০২৬-০২-১২
নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি। তাসনিম জারা বলেন, পোলিং এজেন্ট যারা আছেন, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, তারা ওই আসনের ভোটার নন। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে সেই আসনের ভোটার হতে হবে। এজেন্টদের পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্নভাবে আমাদের হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন সঙ্গে নিলে ব্যবহার করতে পারবে না। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে। নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তোলেন তাসনিম জারা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited