শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৬ পিএম, ২০২৫-১১-২৬
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে পুলিশ সুপার (এসপি) নিয়োগে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। তবে মেধাবীরা কেউ বাদ পড়েননি। লটারিতে মেধাবী নির্ধারণ হয়নি। লটারিতে কে কোন জেলায় যাবে সেটা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসপি নিয়োগে লটারি কীভাবে হলো– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি ও সি ক্যাটাগরি করেছি। এটা জেলার আয়তনের বেসিসে করা হয়নি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জেলাগুলো নির্ধারণ করে আমরা এসপিদের নির্ধারণ করেছি কাকে কথায় দেব। প্রথমে আমাদের টোটাল এসপি ছিল ৬৪ জেলায় ৬৪ জন। এ থেকে আমরা ১৮ জন উঠিয়ে এনেছি। আর ১৮ জনের জায়গায় আমরা নতুন করে দিয়েছি। আর যারা পুরোনো ছিল ওখানেই… তারপর লটারি করে যে জেলা যার কপাল আছে তার সে জেলা পড়েছে।
মেধাবী এসপিরা লটারিতে বাদ পড়েছে কি না– জানতে চাইলে তিনি বলেন, মেধাবীগুলো আগে বেছে নিয়েছি। মেধাবী কেউ বাদ পড়েনি, মেধাবীদের ভেতরে তো লটারি হবে না। লটারিতে তো মেধাবী নির্ধারণ হয়নি। লটারিতে নির্ধারণ হয়েছে কে কোন জেলায় যাবে সেটা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited