বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মি.আসিফ, দয়া করে ফুটবলকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২৪ পিএম, ২০২৫-১১-১৩

মি.আসিফ, দয়া করে ফুটবলকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না

--নবীন চাণক্য সেন

একটা ভিডিওতে দেখলাম  নব নির্বাচিত পরিচালক মি.আসিফ বিসিবির কনফারেন্সের উদ্বোধনী দিনে বক্তব্য দিচ্ছেন।তিনি যা বলেছেন তার সারমর্ম হলো-   "ক্রিকেট ‘আভিজাত্যের খেলা’।ক্রিকেটে অনেক নিয়ম-কানুন আছে।এটা রেকর্ডের খেলা। দেশের ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ফুটবলারদের কারণে গোটা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। তারা উইকেট ভেঙে ফেলে এবং প্রতিটি জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে। এমনকি যেখানে ফুটবলের আয়োজন নেই, সেখানেও স্টেডিয়াম ব্যবহার করছে।"
ভিডিওতে এক পর্যায়ে  দেখলাম - বিসিবি সভাপতি মি.আমিনুল ইসলাম বুলবুল  আসিফ সাহেবের কথায় তালি দিচ্ছেন। যদি ভিডিওটা  এডিটেড না হয়ে থাকে, তবে স্পষ্ট বুঝা যায়-চেহারায় প্রচ্ছন্ন একটা সায়।অনেকটা প্রশ্রয়ের মতই।

অদ্ভূত!  একটা ভুল এবং আপত্তিকর কথায় বিসিবি সভাপতি তালি দিচ্ছেন।বুলবুল সাহেবকে আমরা ছোটবেলা থেকেই পছন্দ করি উনার পরিমিত বোধ, বিনয়ের  এবং অবদানের জন্য।
যিনি বক্তব্য দিচ্ছেন তিনি মনে হয় ক্রিকেটের স্লেজিং,জুয়া আর স্পট ফিক্সিয়ের কথা ভুলে গেছেন। ক্রিকেটে যে পরিমাণ কুকর্ম,অপচয় আর দুর্নীতি হচ্ছে,তাতে এই খেলা এদেশের সাধারণ মানুষ হয়তো অচিরেই বন্ধ ঘোষণার দাবী তুলবে।বক্তার গান কিন্তু আমার পছন্দ। শিল্পীরা আবেগী হয়ে অনেক সময় বাস্তবতা ভুলে যান।এটা ইগনোর করা যায়।তবে একটা পুরনো কথা মনে পড়ছে।তা বলতে চাই।এদেশের সবচেয়ে দামী, নামকরা ও বিশ্বখ্যাত একজন ক্রিকেটার একুশে ফেব্রুয়ারির আগের দিন সন্ধ্যায় পুরো জাতি যখন ভাব গাম্ভীর্যের সাথে শহীদ দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল তখন টিভি ক্যামরার সামনে তিনি লজ্জাস্থানের দিকে নির্দেশ করে বাজে ইংগিত করেছিলেন। পৃথিবীর ইতিহাসে কোন ক্রিকেট  খেলোয়াড় এতটা খারাপ ভংগী কোনদিন করেছিলেন কিনা আমার জানা নেই। উনি কিন্তু অভিজাত ক্রিকেট খেলারই খেলোয়াড়। এসব বেয়াদবকে ঐ সময় রাষ্ট্রীয়ভাবেও খুব লাই দেয়া হতো।ঐ খেলোয়াড় ঐদিন বাজে শট খেলে প্যাভেলিয়ান ফেরত যান।ঠিক ঐসময় চ্যানেল আই এর ক্যামরা ওনার দিকে ফোকাস করলে উনি সেই ব্রিশ্রি অশ্লীল ইংগিত করেন।এত নিয়ম-কানুনের খেলায় এতবড় অভদ্রতার কোন বিচার ত হলো না।অভিজাত খেলা কথা! সেই ক্রিকেটার সোকল্ড অভিজাতদের সাথে চলাফেরা করতেন,উঠাবসা করতেন।ক্ষমতাবান আর অভিজাতদের সাথে উঠবস করলে চরম অভদ্রতাও রসিকতা হয়ে পড়ে, তাই না মি.আসিফ? 
সবিনয়ে নিবেদন-ফুটবলকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না।প্লিজ,
ফুটবলারদের নমশূদ্র জ্ঞান করে নিজেদের ব্রাহ্মণ সাজানোর চেষ্টা করবেন না।হু ইজ হু- এটা এই দেশে সবাই জানে।অন্যদের ছোট করে কেউ বড় হতে পারে না।ক্রিকেট আমাদের আদি খেলা নয়,ফুটবলই বরং অনেকটা ইনডিজেনাস ( indigenous ) খেলা আমাদের জন্য। এদেশের মানুষের রক্তে মিশে যাওয়া এক ভালোবাসার নাম হলো ফুটবল।বিদগ্ধজনদের মধ্যে সৎ ও দেশপ্রেমিক মানুষেরা অনুভব করেন- কোন এক ষড়যন্ত্রের জালে  অবহেলা করে ফুটবলকে দাবিয়ে রাখা হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর