বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটির ২০টি দুর্গম কেন্দ্রে আকাশপথে পাঠানো হলো সরঞ্জাম ও জনবল

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৬:১৫ পিএম, ২০২৬-০২-১০

রাঙামাটির ২০টি দুর্গম কেন্দ্রে আকাশপথে পাঠানো হলো সরঞ্জাম ও জনবল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোর ২০টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল পাঠানো সম্পন্ন হয়েছে। গত দুই দিন ধরে জেলার চার উপজেলার মোট ১৪টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত জনবল পাঠানো হয়। ‎এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) বাঘাইছড়ি, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার বাকি ৬টি ভোটকেন্দ্রেও হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট লোকবল পৌঁছে দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার সব হেলিসর্টি ভোটকেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিশাত শারমিন নিশ্চিত করেছেন। ‎উপজেলাগুলোর মধ্যে বাঘাইছড়িতে ৬টি, বরকলে ২টি, জুরাছড়িতে ৭টি এবং বিলাইছড়িতে ৫টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ২০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৫৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৯০২ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৬৪১ জন। ‎এদিকে নির্বাচনকে ঘিরে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবারের নির্বাচনে ৩ হাজার ৪০০ জন সেনাবাহিনী সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৯৫ জন পুলিশ এবং ২ হাজার ৭৬৯ জন আনসার সদস্যসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ১৫ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ‎হেলিসর্টি কেন্দ্রের পাশাপাশি রাঙামাটিতে ৩৬টি ভোটকেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক সুবিধা নেই এবং ৬৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। এসব এলাকায় ভোটগ্রহণ শেষে ফলাফল সংগ্রহ ও প্রেরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭০টিতে সিসিটিভি স্থাপন করা হয়েছে। ‎এবার রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ জসিম উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী এম এ বাশার এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। ‎রাঙামাটিতে ১০টি উপজেলায় ২১৩টি ভোটকেন্দ্রে এবারের নির্বাচনে ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর