বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে আলেম-ওলামাদের সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে

বাগবাটী ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠনে প্রধান অতিথি হিসেবে সাংবাদিক এনামুল হক

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৫৮ পিএম, ২০২৫-১২-২১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে আলেম-ওলামাদের সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইসলামিক দল 'ভোট দিলেই বেহেশত পাবেন' বলে দেশের জনগণের কাছে প্রচার প্রচারনা করছে। জামায়াত একটি মুনাফিক দল। তারা একজন হিন্দু প্রার্থী দিচ্ছে। জামায়াতে ভোট দিলে, বেহেশত পাওয়া যাবে এই কথাটি সত্য হলে আপনারা এখন বলেন, হিন্দু ব্যক্তিকে ভোট দিলে কি বেহেশত পাওয়া যাবে? বেহেশতের কথা বলে ভোট নিতে চাইছে। বেহেশতের টিকিট বিক্রি বন্ধ করতে, জামায়াতে অপ্রচার রোধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিককে জয়ী করতে আলেম-ওলামাদের সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে।
বেহেশতের টিকিট কে পাবে, তা শুধু মহান রব্বুল আলামিন জানে। কাকে বেহেশত দিবেন, কাকে জাহান্নাম দিবে, তা একমাত্র মহান রব্বুল আলামিন নির্ধারন করবেন। কোন মানুষই কে জান্নাত, কে জাহান্নামে যাবে, তা নির্ধারন করতে পারে না। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু ইসলামিক দল দেশে গুজব ছড়াচ্ছে যে, অমুক মার্কাই ভোট দিলেই, জান্নাত। এই মুনাফিকি কথাগুলো কুরআন হাদিস দিয়ে জনগণকে বুঝাতে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র এখন বেশি প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির
সহ -দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ৯০% মুসলিম দেশে আলেম-ওলামাদের গুরুত্ব অনুধাবন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ওলামা দল গঠন করেছে।
(২১ ডিসেম্বর ২০২৫), রোববার বিকেলে ৩টায় সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারে।মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম'র হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ২নং বাগবাটি ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক কাউন্সিল উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল।
জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হাজী মো: নুরুল হুদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক, সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব মুন্সি হাবিবুল বাশার ইমন।
জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সদস্য হাফেজ মো: বেলাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগবাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান খান দুদু, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আহবায়ক মাওলানা মো: আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল প্রমুখ।
দ্বি- বার্ষিক কাউন্সিলে ২নং বাগবাটী ইউনিয়ন ওলামা নেতাকর্মী ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বি-বার্ষিক কাউন্সিলে হাজী মো: নুরুল হুদাকে সভাপতি ও হাফেজ মো: বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর