বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ-পাকিস্তান-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:২৭ পিএম, ২০২৫-১১-১১

বাংলাদেশ-পাকিস্তান-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করলো ভারত

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। বিস্ফোরণের ঘটনায় নয়জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়ার পর সোমবার (১০ নভেম্বর) রাতেই আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি করা হয়। সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত ও দেশের অন্যান্য সেনা চৌকিগুলোতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে। সীমান্তগুলোতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি, আরও নজরদারি টহল ও টীম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই প্রবল ছিল যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্নভিন্ন মরদেহ ও কয়েকটি গাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে রাস্তায় ছড়িয়ে থাকা দগ্ধদেহ ও ধ্বংসস্তূপ দেখা গেছে। দিল্লির উপ-প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একে মালিক জানিয়েছেন, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ও সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণের পরে লাল কেল্লা ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এলাকাটিতে প্রতিদিনই পর্যটকদের ব্যাপক ভীড় থাকে। এই ঘটনার পর পর্যটক ও সাধারণ মানুষদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে, একই দিন দিল্লি থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। বিহারের দ্বিতীয় দফার ভোটগ্রহণের ঠিক আগে এসব ঘটনা ঘটতে শুরু করেছে। দিল্লি পুলিশ এখনো বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত তথ্য দেয়নি। ঘটনার তদন্তে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা আধাসামরিক ইউনিট ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। এনএসজি ও স্থানীয় তদন্তকারীরা গাড়ির ধ্বংসাবশেষ এবং আশপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ করে বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য নির্ণয়ের চেষ্টা করছে। সূত্র: এমএসএন, ইন্ডিয়া টুডে

রিটেলেড নিউজ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর