বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত আরও বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৫২ পিএম, ২০২১-১২-০২

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত আরও বাড়লো

বিশ্বে এখন আতঙ্ক হয়ে ধরা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই। এরই মধ্যে দেখা গেছে, এই ভাইরাস নতুন করে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ছয় লাখের বেশি। আগের দিন বুধবার (১ ডিসেম্বর) সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। আর করোনা রোগী শনাক্ত হয়েছিল ৫ লাখ ৭৮ হাজার জন। সবশেষ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আট হাজার ২১২ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৪৪১ জন। এদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫২ লাখ ৪১ হাজার ৫৭৭ জনে। আর ২৬ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৯৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এসময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ২০ হাজার ৪৪১ জন। আর এক হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে চার কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন আট লাখ ৫ হাজার ৪ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, জার্মানি, ইউক্রেন, পোল্যান্ড, ব্রাজিল ও ভারত। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ২২৯ জন। প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬৬৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৪৩৯ জন। আর মারা গেছেন ৪ লাখ ৬৯ হাজার ৫৩২ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬৬ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ২১ লাখ ৫ হাজার ৮৭২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২০ জনের। 
এদিকে তালিকার ৩০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতকাল দেশে করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮৩ জনে। আর একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৮২ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জনে।

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর