বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ঢাকার ১৩ আসনে ২৫৩ মনোনয়ন গ্রহণ : বৈধ ১১৯, বাতিল ৫৪, স্থগিত ১

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩৬ পিএম, ২০২৬-০১-০৪

ঢাকার ১৩ আসনে ২৫৩ মনোনয়ন গ্রহণ : বৈধ ১১৯, বাতিল ৫৪, স্থগিত ১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা জেলার ১৩টি আসনে মোট ২৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৭৪ জন। যাচাই-বাছাই শেষে ১১৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ৫৪টি বাতিল করা হয়েছে এবং ঢাকা-১৮ আসনের একটি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত বাছাই প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়। বাছাই প্রতিবেদনে দেখা যায়, ঢাকা-৪ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ে দাখিল করেন ৮ জন। বাছাই শেষে ৬টি বৈধ এবং ২টি মনোনয়নপত্র বাতিল হয়। ঢাকা-৫ আসনে ১৮ জন মনোনয়ন সংগ্রহ করেন, সময়মতো দাখিল করেন ১৬ জন। যাচাই শেষে ১৪টি বৈধ ঘোষণা করা হয় এবং ২টি বাতিল করা হয়। এদিকে ঢাকা-৬ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র নিলেও ৭ জন দাখিল করেন। এর মধ্যে ৫টি বৈধ ও ২টি বাতিল হয়। ঢাকা-৭ আসনে ২০ জন মনোনয়ন সংগ্রহের বিপরীতে ১৫ জন মনোনয়ন দাখিল করেন। বাছাইয়ে ১০টি বৈধ ঘোষণা করা হয় এবং ৫টি বাতিল হয়। ঢাকা-৮ আসনে ১৯ জন মনোনয়ন সংগ্রহ করেন, ১২ জন দাখিল করেন। যাচাই শেষে ৮টি বৈধ ও ৪টি বাতিল হয়। বাছাই প্রতিবেদনে আরও দেখা যায়, ঢাকা-৯ আসনে ২২ জন সংগ্রহ, ১৪ জন দাখিল করেছেন। বাছাইয়ে ১১টি বৈধ ও ৩টি বাতিল হয়। ঢাকা-১০ আসনে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, দাখিল করেন ১৩ জন। এর মধ্যে ৯টি বৈধ ও ৪টি বাতিল ঘোষণা করা হয়। ঢাকা-১১ আসনে ১৪ জন মনোনয়ন নেন, ১১ জন দাখিল করেন। বাছাই শেষে ৯টি বৈধ ও ২টি বাতিল হয়। ঢাকা-১২ আসনে ২৮ জন মনোনয়ন সংগ্রহ করেন, ১৮ জন দাখিল করেন। যাচাইয়ে ১১টি বৈধ ও ৭টি বাতিল হয়। ঢাকা-১৪ আসনে ১৭ জন সংগ্রহের মধ্যে ১৩ জন মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৯টি বৈধ ও ৪টি বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও ঢাকা-১৬ আসনে ১৫ জন মনোনয়ন সংগ্রহ করলেও ১৩ জন দাখিল করেন। বাছাই শেষে ১০টি বৈধ ও ৩টি বাতিল হয়। ঢাকা-১৭ আসনে ৩৪ জন মনোনয়ন সংগ্রহ করেন, ১৭ জন দাখিল করেন। যাচাইয়ে ১০টি বৈধ ও ৭টি বাতিল হয়। আর ঢাকা-১৮ আসনে ২২ জন মনোনয়ন নেন, ১৭ জন সময়মতো দাখিল করেন। বাছাই শেষে ৭টি বৈধ, ৯টি বাতিল এবং ১টি মনোনয়ন স্থগিত রাখা হয়। সবমিলিয়ে ঢাকা জেলার ১৩ আসনে মোট মনোনয়নপত্র গ্রহণ হয় ২৫৩টি, এসবের মধ্যে দাখিল করা হয় ১৭৪টি। সেগুলো যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয় ১১৯টি, বাতিল ৫৪টি এবং স্থগিত করা হয় ১টি।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর