শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৯:৩৩ পিএম, ২০২৪-১০-০৭
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান করে ২৯ জনের নামে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ অক্টোবর রবিবার রাতে মামলাটি দায়ের করা হলে এ মামলার এজাহারনামীয় আসামি জাহিদুর হাসান ও মোশাররফ হোসেনকে রবিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২২ সালের ১১ মার্চ বারইয়ারহাট পৌর এলাকায় খাঁন সিটি সেন্টারের সামনে অস্ত্র-হাতুড়ি দিয়ে ৮/১০ জন তার ওপর অতর্কিত হামলা করে। তখন স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট কমপোর্ট হাসপাতালে পরবর্তীতে শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। এ ঘটনায় সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক এমপি মাহবুব উর রহমান রুহেল ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন'কে হুকুমের আসামি করা হয়েছে।
মামলার এজাহারনামীয় আসামি জাহিদুল হাসান ও মোশাররফ হোসেনকে আটকের বিষয়ে 'দৈনিক আমাদের বাংলা'কে নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited