শিরোনাম
সংবাদদাতা গাজীপুর :: | ০১:৫৯ পিএম, ২০২৪-০১-০৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের এক সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (০৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার আজিজুর রহমান। ভোট গ্রহণের আগেই ওই সরকারি প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে। ওই সহকারী প্রিসাইডিং অফিসারের নাম বায়েজিদ উল্লাহ। তিনি কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসার শিক্ষক। সহকারী রিটার্নিং অফিসার আজিজুর রহমান জানান, দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার বায়েজিদ উল্লাহর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হওয়ায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। জানা গেছে, গাজীপুর সিটির তিনটি ওয়ার্ড ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন ও কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, সাতটি ইউনিয়ন নিয়ে গাজীপুর-৫ নির্বাচনী আসন গঠিত। এখানে ১০৫টি ভোট কেন্দ্রের ৬৯৫টি বুথে তিন লাখ ৩৩ হাজার ৬১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে এক লাখ ৬৯ হাজার ৭২ জন পুরুষ, এক লাখ ৬৪ হাজার ৫৩৯ জন নারী ও দুইজন হিজরা ভোটার রয়েছে। এ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited