শিরোনাম
সংবাদদাতা, ময়মনসিংহ | ০৩:৫১ পিএম, ২০২০-০৮-১৮
সড়ক দুর্ঘটনায় নিহত মেয়ে বুলবুলিকে কোলে নিয়ে আহাজারি করছেন বাবা। আশে পাশের সবাই এ ঘটনায় শোকে বাকরুদ্ধ হয়ে যায়। ভালুকা উপজেলার বকশিবাড়ি বিরুনিয়া এলাকার শাহজাহান মিয়াকে সান্ত্বনা দেয়ার ভাষা কারো নেই। আজ সকালে ময়মনসিংহ শেরপুর সড়কের পথে ফুলপুরের বাশাটি এলাকায় মাইক্রোবাস পুকুরে পরে নিহত হয় বুলবুলি।
জানা যায়, ময়মনসিংহ শেরপুর সড়কের পথে ফুলপুরের বাশাটি এলাকায় আসলে মাইক্রোবাসটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের পুকুরে পরে যায়। সাথে সাথেই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পুকুরে থেকে মেয়ে বুলবুলির (৭) মৃতদেহ উদ্ধার করা হলে। মেয়ের লাশ বুকে নিয়ে অজ্ঞান হয়ে যায় বাবা শাহজাহান। পরে জ্ঞান ফিরলে জানতে পারেন তার স্ত্রী ও মাও নিহত হয়েছেন। এসময় মেয়ে বুলবুলিকে বুকে নিয়ে শাহজাহান মিয়ার আহাজারিতে শোকের ছায়া নামে এলাকায়।
এদিকে মেয়েকে বুকে নিয়ে বাবার জ্ঞান হারানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পরে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, আত্মীয়ের জানাজায় অংশ নেয়ার জন্য সকালে ময়মনসিংহের ভালুকা থেকে একটি মাইক্রোবাসে করে ১৪ জন শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় যাচ্ছিলেন। এসময় সড়ক দুর্ঘটনা ঘটলে এক শিশু ও ৫ জন নারীসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited