শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:৩১ পিএম, ২০২৬-১০-০৮
‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে (সিইআইটিসি) বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় হাসপাতাল প্রাঙ্গণে র্যালি উদ্বোধন করেন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম।
এ সময় সিইআইটিসির মেডিক্যাল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, আইসিওর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী, চিফ কনসালটেন্ট ডা. নাসিমুল গণি চৌধুরী, অধ্যাপক ডা. জেসমিন আহমেদ, সিনিয়র কনসালটেন্ট ডা. সুজিত কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক ও কনসালটেন্ট ডা. মেরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট ডা. সোমা রানী রায়, কনসালটেন্ট ডা. তাহমিনা আক্তারসহ হাসপাতালের চিকিৎসক, অপটোমেট্রি, প্যারামেডিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
র্যালির উদ্বোধনী বক্তব্যে ডা. কিউ. এম. অহিদুল আলম বলেন, গুরুত্বপূর্ণ সম্পদ চোখ মানুষকে সমগ্র বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
শুধু বিশ্ব দৃষ্টি দিবসের একটি দিনের স্লোগান হিসেবে নয়, বরং নিয়মিত চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। চোখের ছোটখাটো সমস্যাকেও অবহেলা না করে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের চোখের যত্নের বিষয়েও সচেতন করতে হবে। নিয়মিত চোখ পরীক্ষা এবং দৃষ্টিজনিত সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মাধ্যমে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।
ডা. রাজীব হোসেন বলেন, সংবেদনশীল অঙ্গগুলোর মধ্যে চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিক জীবনযাপনের জন্য দৃষ্টিশক্তি অপরিহার্য। চোখের বিভিন্ন সমস্যা শুরুতেই শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া গেলে অনেক ক্ষেত্রেই দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব।
তিনি বলেন, চোখের সামান্য সমস্যায়ও অবহেলা করলে দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার পাশাপাশি অনেক সময় অন্ধত্বের কারণ হতে পারে। সুষম খাদ্য, শারীরিক পরিচ্ছন্নতা ও নিয়মিত ব্যায়াম চোখ সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখিÑএই প্রতিপা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বরুন দে বাপ্পী : আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।গত প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী প্রতিনিধি : ঢাকায় রাকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যার পর নীলফামারীর ডিমলায় এনে মাটিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, শাহজাদপুর উপজেলা বিএà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে সং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited