বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরকারকে টেনেহিঁচড়ে নামাতে গিয়ে বিএনপি নিজেই পড়ে গেছে : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:২২ পিএম, ২০২১-১২-০২

 সরকারকে টেনেহিঁচড়ে নামাতে গিয়ে বিএনপি নিজেই পড়ে গেছে : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

 

সরকারকে টেনেহিঁচড়ে নামাতে গিয়ে বিএনপি নিজেই পড়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সরকারকে টেনেহিঁচড়ে নামিয়ে ফেলা’র হুমকির জবাবে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল আয়োজিত ডিএসইসি মেধাবৃত্তি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘সাড়ে ১২ বছর আগে থেকে তারা আমাদের টেনেহিঁচড়ে নামাতে চাচ্ছে। এখন আমাদের টেনেহিঁচড়ে নামাতে গিয়ে রশি ছিঁড়ে তারাই পড়ে গেছে।’


ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানাবো, ‘আমাদের আর টানার চেষ্টা করবেন না। আরও টান দিলে আপনারা আরও পড়ে যাবেন।’


কোমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে একটা রাজনীতি শুরু হয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশে কিছু পক্ষ আছে পরগাছার মতো। তারা অপরের ওপর ভর করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এই পরগাছারা সক্রিয় হয়ে গেছে। ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। সুতরাং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আজকে আমাদের সন্তানরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছে। আমি তাদের ধন্যবাদ জানাই। নিরাপদ সড়কটা আমাদের প্রয়োজন। সরকারও কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে ঢাকায় হাফ ভাড়া করে দিয়েছে, চট্টগ্রামেও এর জন্য আলোচনা চলছে। এখন আশা করবো, আমাদের সন্তানেরা ক্লাসে ফিরে যাবে।’

খালেদা জিয়ার সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার বদ্ধপরিকর মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান, চিকিৎসা পান, সে জন্য সরকার সব ধরনের ব্যবস্থা দেশের অভ্যন্তরে গ্রহণ করতে চায় এবং এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর। বিএনপি যেভাবে চাইবে সেভাবেই আমরা করতে চাই।’

ডিএসইসি সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর-৫-এর এমপি ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাম্প্রতিক দেশকাল-এর ইলিয়াস উদ্দিন পলাশ, কেএসবি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ড. মোহাম্মদ এ হোসাইন দীপু প্রমুখ।
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর