শিরোনাম
সংবাদদাতা, রাজশাহী : | ০৩:২৫ পিএম, ২০২১-০৮-০১
রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী জেলার বাগমারা থানার সারন্দী মধ্যপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ শামীম রেজা(২৮) ও সারন্দী নিশুপাড়া গ্রামের মোঃ ইসহাক আলীর ছেলে মোঃ সাগর(২২)। ঘটনা সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও তাঁর টিম গতকাল রবিবার বিকেল ৫.৩০ টায় মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পবা থানার মধুসুদনপুর এলাকায় দুইজন ব্যাক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৫.৪০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছে মোঃ শামীম রেজা ও মোঃ সাগরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited