শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:৫৪ পিএম, ২০২৫-১২-০২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জনবান্ধব নার্সিং ও মিডওয়াইফারি সেবা এবং শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে নার্সরা ৮ দফা দাবিতে কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। মঙ্গলবার সকালে জেলা নার্সিং ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নার্সরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন অফিসের এডিপিএইচএম মাসুম বিল্লাহ, জেলা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, সকল শিক্ষক ও হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।
সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস পাওয়ার পরও দীর্ঘ ১৪ মাস ধরে নার্সিং-মিডওয়াইফারি পেশাজীবীদের পেশাগত উন্নয়ন, বিদ্যমান প্রশাসনিক বৈষম্য নিরসন এবং পেশাগত সংস্কার বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর বিপরীতে ৪৮ বছরের ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার ‘অপচেষ্টা’ দেশের নার্স ও মিডওয়াইফদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে।
দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না পেলে কমল্পিট সাটডাউনসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তারা।
নার্সরা আশা প্রকাশ করেন- নার্সিং পেশায় দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য দূর করতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited