বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজধানীসহ আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জানাল ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:৩৩ পিএম, ২০২৬-০১-০৩

রাজধানীসহ আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জানাল ভেনেজুয়েলা

রাজধানী কারাকাস ছাড়াও আরও কয়েক জায়গায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলা। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার বিভিন্ন জায়গা বিস্ফোরণে কেঁপে ওঠে। দেশটি যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার বলেছে, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা এবং লা গুইরাতে সামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রাত ২টার সময় রাজধানী কারাকাসের অন্তত সাত জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় খুব নিচ থেকে বিমান উড়ে যাওয়ার শব্দও পাওয়া যায়। সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবিধান ও জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ‘সঠিক সময় ও পরিস্থিতিতে’ সামরিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এদিকে হামলার পর যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ভেনেজুয়েলা ও দেশটির সীমান্ত এলাকায় ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে। বোগোতায় অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে তারা ভেনেজুয়েলার রাজধানী ও আশপাশের এলাকায় বিস্ফোরণ হওয়ার ব্যাপারে অবগত। অপর এক নির্দেশনায় নিজ নাগকিদের দ্রুত সময়ের মধ্যে ভেনেজুয়েলা ছাড়া অথবা নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলেছে। সঙ্গে পরিবারের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ রাখার কথাও বলেছে তারা। নির্দেশনায় আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার ২০১৯ সালে ভেনেজুয়েলা থেকে নিজেদের সব কূটনীতিককে প্রত্যাহার করেছে এবং দেশটিতে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলার পর ভেনেজুয়েলায় উদ্বিগ্ন নিরবতা লক্ষ্য করা যাচ্ছে।
সূত্র: আলজাজিরা

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর