বাংলাদেশ   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বারইয়ারহাটে পুলিশের অভিযানে জাম্বুরার বস্তা হতে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার :    |    ০৫:৩৬ পিএম, ২০২৬-০৯-০৬

বারইয়ারহাটে পুলিশের অভিযানে জাম্বুরার বস্তা হতে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

চট্টগ্রাম জেলার মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খুরশীদ আলম মিয়াজী বাড়ীর মোস্তাফিজুর রহমান সোহেলের একতলা বিল্ডিং ঘরের তালাবন্ধ একটি রুম থেকে জাম্বুরার বস্তায় লুকানো ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ বোতল Officer choic blue 750 ml, ৮ বোতল Mc dowells 750ml, ১০ বোতল signature 750ml) মোট ৩০ বোতল মদ উদ্ধার করা হয়। এঘটনায় মোস্তাফিজুর রহমান সোহেল (৪৩) ও নুর আলম মাসুদ প্রঃ কালা মাসুদ (৩০) নামের পলাতক দু'জনসহ অজ্ঞাতনামা আসামি হিসেবে জোরারগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীনের বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে একটি প্রেসরিলিজ পাঠায় জোরারগঞ্জ থানা পুলিশ। এবিষয়ে গোপনসূত্রে জানা যায়, করেরহাট ইউনিয়নের সীমান্ত এলাকা বদ্ধ ভবানী ঘেঁড়ামারা গ্রামের সীমান্ত চোরাচালান চক্রের সক্রিয় সদস্য গিয়াসউদ্দিন ও তাঁর ৩সহযোগীসহ শনিবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় জাম্বুরার বস্তায় লুকিয়ে ভারতীয় মদের বোতল বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেটের সোহেলের বসত ঘরে রেখে চলে যায়। চোরাকারবারিরা চলে যাওয়ার কিছুসময় পরে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল তালাবন্ধ বসতঘরটির চাবি নিয়ে ৩০ বোতল মদ উদ্ধার করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করতে গিয়াসউদ্দিনের রবি নাম্বারে কল দিলে নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে সংযোগ পাওয়া যায় নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাযোগে ৪জন লোক জাম্বুরার বস্তা নিয়ে জামাই কোথায় বলে ঘরে ডুকে;কিছুক্ষন পরে অটোরিকশা নিয়ে তারা আবারও চলে যায়। চলে যাওয়ার কিছু সময় পরে পুলিশের আভিযানিক দল বাড়ীতে প্রবেশ করে সবাইকে কার্টন কই কোন ঘরে রেখেছে বলে বাড়ীর মহিলাদের হুমকি-ধমকি দিতে শুরু করে। একপর্যায়ে তালাবন্ধ ঘরের চাবি ব্যবহার করে পুলিশের আভিযানিক দল ঘরে প্রবেশ করে মদের বোতল উদ্ধার করে। এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালীম 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বারইয়ারহাট গাছ মার্কেটের সোহেলের বসতঘর হতে ৩০ বোতল মদ উদ্ধার করা হয়;অভিযুক্ত আসামিরা পলাতক। অবৈধ ভারতীয় মদ চোরাচালানের সাথে আরো কারা জড়িত রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

রিটেলেড নিউজ

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য জরুরি নির্দেশনা

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য জরুরি নির্দেশনা

আমাদের বাংলা ডেস্ক : : গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রোগী ও তাদের...বিস্তারিত


হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেক...বিস্তারিত


প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে য...বিস্তারিত


কুড়িগ্রাম ভোগডাঙ্গা মডেল কলেজ এলাকায় দেড় বছরের শিশুকে রেখে অজ্ঞাত নারী উধাও, থানায় জিডি

কুড়িগ্রাম ভোগডাঙ্গা মডেল কলেজ এলাকায় দেড় বছরের শিশুকে রেখে অজ্ঞাত নারী উধাও, থানায় জিডি

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ এলা...বিস্তারিত


সংসদে প্রস্তাবিত ‘হেবা ও সম্পত্তি হস্তান্তর’ বিল কুরআন-সুন্নাহ পরিপন্থী: হাইকোর্টে চ্যালেঞ্জের হুঁশিয়ারি

সংসদে প্রস্তাবিত ‘হেবা ও সম্পত্তি হস্তান্তর’ বিল কুরআন-সুন্নাহ পরিপন্থী: হাইকোর্টে চ্যালেঞ্জের হুঁশিয়ারি

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : সম্প্রতি জাতীয় সংসদে প্রস্তাবিত ‘হেবা সম্পত্তি হস্তান্তর’ বিলটিকে সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ প...বিস্তারিত


বন্ধ নয়, শৃঙ্খলা আনতে চায় সরকার : অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং

বন্ধ নয়, শৃঙ্খলা আনতে চায় সরকার : অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং

নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে একটি ডিজিটাল, নিবন্ধিত ও শৃঙ্খলিত ব্যবস্থার আওতায় আন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর