বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

জনতা ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির মাধ্যমে সিন্ডিকেটের পকেটে ৬ কোটি টাকা

ষ্টাফ রিপোর্টার :    |    ০২:৩২ পিএম, ২০২৪-০৬-২৪

জনতা ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির মাধ্যমে সিন্ডিকেটের পকেটে ৬ কোটি টাকা

স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত ভাই ও বোনের নেতৃত্বে একটি সিন্ডিকেট। সিন্ডিকেটের নেতা মোঃ সাইফুল্লাহ তার ভাই মোঃ এ জি মাহমুদ ও বোন হাসিনা আক্তার।
সিরিয়াল ট্রেডিংয়ের মাধ্যমে সিন্ডিকেট ২০২১ সালের ১৭ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে বীমা কোম্পানিটির ১ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৪৪৩টি শেয়ার কিনেছে এবং পরবর্তীতে সেগুলি বিক্রি করেছে। তাদের মুনাফা হয়েছে ৫ কোটি ৭৬ লাখ ১ হাজার ৪৬৪ টাকা। এর মধ্যে ২ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ১৫১ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইন এবং ৩ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ৩১৩ টাকা আনরিয়ালাইজড গেইন করেছেন।
সিন্ডিকেটের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ওকে এন্টারপ্রাইজের নুর-ই-আলম, এ কে এম আনোয়ারুল হক, এস এম মাহবুবুর রহমান, মাকসুদা বেগম এবং মোঃ জাজিব মাহমুদ সজিব। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কারসাজি প্রসঙ্গে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ দৈনিক আমাদের বাংলাকে বলেন, “শেয়ার মূল্যের হেরফের একেবারেই থামছে না; বরং কারসাজির প্রবণতা দিন দিন বাড়ছে। জনতা ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি তার প্রমাণ। এই সিন্ডিকেট এর আগে শেয়ার কারসাজি করলেও নামমাত্র জরিমানা করা হয়েছে। ফলে তারা আবার কারসাজি করার সাহস দেখাচ্ছে।”
ডিএসই’র তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২১ সালে ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত, ১৫ দিনের সময়কালে জনতা ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ৩৯ টাকা থেকে বেড়ে ৬২.৯০ টাকা হয়েছে। যার বৃদ্ধি ছিল ৬১.২৮ শতাংশ। ম্যানিপুলেশন সিন্ডিকেটের প্রধান অপরাধী মোঃ সাইফুল্লাহ একাই ৫৫.০৩ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। তার ভাই মোঃ এজি মাহমুদ বিক্রি করেছেন ১৪.১০ শতাংশ এবং বোন হাসিনা আক্তার বিক্রি করেছেন ২.২১ শতাংশ শেয়ার। তিন ভাইবোন মিলে মোট ৭১ দশমিক ৩৪ শতাংশ শেয়ার বিক্রি করে নগদ মুনাফা করেছেন ২ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ১৫১ টাকা। বাজার দর হিসেবে  ওই সময়ে মুনাফা ছিল ৩ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৩১৩ টাকা।
এছাড়া নুর-ই-আলম মোট শেয়ারের ৩.৩০ শতাংশ, ওকে এন্টারপ্রাইজ ২.১৬ শতাংশ, একেএম আনোয়ারুল হক ২.৩৮ শতাংশ, এসএম মাহবুবুর রহমান ২.৮৭ শতাংশ, মাকসুদা বেগম ২.০১ শতাংশ এবং মোঃ জাজিব মাহমুদ সজিব ১.২৮ শতাংশ শেয়ার বিক্রি করেছেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন ভাইবোনকে শেয়ার কারসাজির প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছে। ফলে বিএসইসি তিনজনকে শুনানিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানায়। তাদের বক্তব্য শোনার পর প্রমাণিত হয় তারা শেয়ার কারসাজির সঙ্গে জড়িত। এই তিনজন কোম্পানির মোট শেয়ারের ১০ শতাংশের বেশি ২৩, ২৪, ২৫, ২৬, ২৯ এবং ৩১ আগস্ট বিক্রি করে লাভবান হয়েছেন। ফলে তিন ভাইবোনকে মোট ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনজনের মধ্যে মোঃ সাইফুল্লাহকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি ১৫ দিনে ৩.৩০ শতাংশা এবং ৬.৪৭ শতাংশ শেয়ার বিক্রি করে ৪ কোটি ১৯ লাখ ২০ হাজার ২৩৩ টাকা লাভ করেন। এর মধ্যে তিনি ১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৭৫৯ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইন এবং ২ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার ৪৭৪ টাকা আনরিয়ালাইজড গেইন করেছেন।
একই সাথে তার ভাই মোঃ এ জি মাহমুদ ও এস এম মোতাহারুল দুজনে কারসাজির মাধ্যমে পুঁজিবাজার থেকে ৮১ লাখ ৪৫ হাজার ৮৭৮ টাকা মুনাফা করেছেন। এর মধ্যে তারা ৬৮ লাখ ৪৮ হাজার ৮৯৫ টাকা রিয়েলাইজড ক্যাপিটাল গেইন এবং ১২ লাখ ৯৬ হাজার ৯৮৩ টাকা আনরিয়ালাইজড গেইন করেছে। এ কারণে তাদের ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া তার বোন হাসিনা আক্তারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি মোট মুনাফা করেছেন ৭৫ লাখ ৩৫ হাজার ৩৫০ টাকা। এর মধ্যে তিনি ২৯ লাখ ৬২ হাজার টাকা রিয়েলাইজড ক্যাপিটাল গেইন এবং ৪৫ লাখ ৭৩ হাজার টাকা আনরিয়েলাইজড গেইন করেছেন।
বিএসইসি কমিশনার ডাঃ রুমানা ইসলাম স্বাক্ষরিত ২৯ মে তারিখের একটি চিঠিতে তাদের জরিমানা করা হয়েছে এবং জরিমানার টাকা ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়েছে। ব্যর্থতায় সিকিউরিটিজ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামগ্রিক বিষয়ে মন্তব্য করতে গিয়ে, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম দৈনিক আমাদের বাংলাকে বলেন, “২০২১ সালে জনতা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারে কারসাজি হয়েছিল। শেয়ার বাজারের স্বার্থে ম্যানিপুলেশনকারী সিন্ডিকেটকে চিহ্নিত করে জরিমানা করা হয়েছে।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর