শিরোনাম
মোঃ জহির উদ্দীন, কক্সবাজার থেকে : | ০৪:১৩ পিএম, ২০২৫-১১-০১
প্রায় দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তৃতীয় কক্সবাজার ম্যারাথন ২০২৫। শনিবার (১ নভেম্বর) ভোরে কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় লাবণী বিচ পয়েন্ট থেকে ম্যারাথন শুরু হয়।
“Every Step for Wellness and the Ocean” প্রতিপাদ্যে আয়োজিত এ ম্যারাথনে চারটি বিভাগে দৌড় অনুষ্ঠিত হয়— ফুল ম্যারাথন (৪২.২ কিমি), হাফ ম্যারাথন (২১.১ কিমি), মিড রান (১০ কিমি) এবং কিডস রান (২.৫ কিমি)।
বিজয়ীদের মধ্যে ফুল ম্যারাথনে প্রথম হন রহিম উদ্দিন, হাফ ম্যারাথনের পুরুষ বিভাগে মামুন এবং নারী বিভাগে আফরোজা আক্তার রিক্তা। মিড রান বিভাগে জাকির হোসেন ও বিপাশা প্রথম স্থান অর্জন করেন। কিডস রানে ছেলে শিশুদের মধ্যে সাফিন ওমায়ির এবং মেয়েদের মধ্যে ওয়াসিনা বিনতে আমিদ শীর্ষ স্থান অর্জন করে।
রেস ডিরেক্টর এস. এম. সাদেক বলেন, ‘এই ম্যারাথনের মূল লক্ষ্য ফিটনেস, ওয়েলনেস এবং তরুণ সমাজে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা।’
KSRM
KSRM
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান। তিনি বলেন, ‘কক্সবাজার ম্যারাথন অধ্যবসায়, উদ্যম ও সুস্থ জীবনের প্রতীক।’
সভাপতির বক্তব্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামশুদ্দৌজা নয়ন বলেন, ‘এই আয়োজন তরুণদের গর্বের প্রতীক এবং এটি কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা, ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মোহাম্মদ আলফী, আকিজ বাইসাইকেলের এজিএম আজম বিন তারেক, আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নাবিদ আকবর, এভারেস্ট বিজয়ী ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর ডা. বাবর আলীসহ অনেকে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited