বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৫৭ পিএম, ২০২৫-০৭-১৪

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : 

গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত হয়েছে গত রোববার। সকাল সাড়ে এগারোটার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে  (১৩ জুলাই)  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ  স্বচ্ছতায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জে চাঁদাবাজির বিষয়ে জেলা প্রশাসন জিরো টলারেন্স, পৌরসভার বৈধ ইজারাদার কর্তৃক নিযুক্ত প্রতিষ্ঠানের কর্মীরাই কেবল নির্দিষ্ট পোশাক পরে নির্দিষ্ট স্থান থেকে সরকার নির্ধারিত পৌর টোল আদায় করতে পারবেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও হেলপারদের যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি প্রতিটি ইজিবাইক ও মাহেন্দ্র যানবাহনের ডানপাশে বেরিকেড স্থাপনের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদেরকে কঠোর নির্দেশনা দেন, সড়ক আইন বাস্তবায়ন, রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন চালকদের এবং যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদেরকে আইনের আওতায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়, এছাড়া সড়কে যত্রতত্র নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে, সরকার নিষিদ্ধ আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও ভেকু মেশিন দিয়ে কৃষি জমির শ্রেণি পরিবর্তনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) মো: গোলাম কবিরের সঞ্চালনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভায় অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল জেড এম মাবরুকূল ইসলাম, মেজর ইমরান, জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, এনএসআই -এর উপপরিচালক মো: মনিরুল ইসলাম, র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাস্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল হক, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, জেলা সিভিল সার্জন ডা: আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মুনমুন পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক ও জেলা জাসদ সভাপতি  শেখ মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন । 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর