শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩০ পিএম, ২০২৬-১০-২৪
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কঁচাকাটা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল দিনরাত বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করছেন।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন।
আব্দুল আউয়াল বলেন, “আমি এর আগে কঁচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সে সময় এলাকার কী ধরনের উন্নয়ন করেছি, তা ইউনিয়নের জনগণ জানেন।”
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কঁচাকাটা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও সুষ্ঠুতার সঙ্গে পৌঁছে দিতে উদ্যোগ নেবেন।
এ ছাড়া ইউনিয়নের রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন।
আব্দুল আউয়াল বলেন, নির্বাচিত হলে জনগণের চাহিদা ও এলাকার সমস্যা বিবেচনায় নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোর সদরের ঘুরুলিয়া গ্রামে শনিবার রাতে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকাà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো ৩ বছরের এক শিশু আপন দাদা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি যà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের à¦...বিস্তারিত
বেন্জামিন রফিক :: : ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনয়নপà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited