বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:১৬ পিএম, ২০২৬-১১-২৬

বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নদী সাঁতরিয়ে পার হতে গিয়ে মেঘনার মাঝ নদীতে নিখোঁজ রয়েছেন আলমগীর দেওয়ান নামের আরও এক ব্যক্তি। নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। 


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসময় সেলিম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল। এর জেরে ভোরে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

 এ ব্যাপারে  মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এলাকার আধিপাত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ সদর জেনারেল হাসপাতালে রয়েছে বলেও জানান ওসি। 

এদিকে নিখোঁজের ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় মাঝ নদীতে আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

রিটেলেড নিউজ

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ...বিস্তারিত


বারইয়ারহাট মহাসড়কে চোরাচালানের চায়না কাপড়ের রোল জব্দ গ্রেফতার ১

বারইয়ারহাট মহাসড়কে চোরাচালানের চায়না কাপড়ের রোল জব্দ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চোরাচালানের ...বিস্তারিত


কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্à¦...বিস্তারিত


সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের à¦...বিস্তারিত


আনোয়ারায় মুরাইল্লা পুকুর ভরাট করে দখলের চেষ্টা, পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ

আনোয়ারায় মুরাইল্লা পুকুর ভরাট করে দখলের চেষ্টা, পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯ নম্বর গুন্দিপ ওয়ার্ড, বারশত ইউনিয়নের মোঃ আবু সৈয়দ ও  তার দল বল à¦...বিস্তারিত


সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

আমাদের বাংলা ডেস্ক : : সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের à...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর