শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৪৮ পিএম, ২০২৫-১২-২৩
আগামী ২৯ ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য হজরত শাহ আব্দুল মালেক আল কুতুবী মুহিউদ্দিন আজমী (রাহ:) এর ২৬তম বার্ষিক ওরস-ফাতিহা শরীফ উপলক্ষে কুতুব শরীফ দরবারে আগত লাখ-লাখ ভক্ত-অনুরক্তদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে কুতুব শরীফ দরবার কর্তৃপক্ষ।
সোমবার (২২ ডিসেম্বর) কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুতুব শরীফ দরবারের প্রধান উপদেষ্টা শাহজাদা আল্লামা এম. এম. মুনিরুল মন্নান আল-মাদানী। সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জামশেদ আলম রানার সঙ্গে বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও জনদুর্ভোগ লাঘবে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
দরবার কর্তৃপক্ষ সভায় জানান, বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে সমুদ্রপথ পাড়ি দিয়ে অন্তত ৮ থেকে ১০ লাখ ভক্ত-অনুরক্ত কুতুব শরীফ দরবারে আগমন করেন। এ সময় যেন কোনো প্রকার হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বা বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে আগামী ২৮, ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যাপ্ত ডেনিস বোটসহ অন্যান্য নৌযান ২৪ ঘণ্টা চালু রাখা, নৌযানে সর্বোচ্চ ৫০ জন যাত্রী পরিবহন নিশ্চিত করা, জেটিঘাটসমূহে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি, মোবাইল টয়লেট স্থাপনসহ সম্ভাব্য আরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জামশেদ আলম রানা দরবার কর্তৃপক্ষের দাবিগুলো আন্তরিকতার সঙ্গে শুনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাধারণ ভক্ত-অনুরক্তদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল আলম। এছাড়া দরবার কর্তৃক গঠিত উপ-কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খান, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. হাছান কুতুবী এবং মোরশেদুল মন্নান।
এ সময় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, আবুল কাশেম, শাহেদুল ইসলাম মনির, মো: মনিরুল ইসলাম, আনিছুর রহমান হীরু, হাছান মাহমুদ সুজন, মহিউদ্দিন, নাছির উদ্দিন, হানিফ কুতুবী সহ আরও অনেকে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited