বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুতিনের দখল করে নেয়া মারিউপোল পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:২১ পিএম, ২০২৩-০৩-২০

 পুতিনের দখল করে নেয়া মারিউপোল পরিদর্শন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির  পুতিন আকস্মিকভাবে মারিউপোল পরিদর্শন করেন। মস্কোর আগ্রাসন শুরুর পর ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়া এ ভূখ-ে এটি ছিল তার প্রথম সফর। ক্রেমলিন রোববার একথা জানিয়েছে। খবর এএফপি’র।খবরে বলা হয়, সেখানে পুতিনের এমন সফরের ব্যাপারে ইউক্রেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

ক্রিমিয়া অধিগ্রহণের নবম বার্ষিকী পালন উপলক্ষে পুতিন এ উপদ্বীপ পরিদর্শন করার মাত্র কয়েক ঘণ্টা পর ক্রেমলিনের বিতরণ করা ভিডিও ফুটেজে তাকে হেলিকপ্টারে করে মারিউপোলে অবতরণ করতে দেখা যায়।  আর এ বন্দর নগরী মস্কো অনেক দিন ধরে অবরোধ করে রাখার পর দখল করে নেয়।

রুশ নেতা শহরটি ঘুরে দেখেন এবং তাকে একটি গাড়ি চালাতে দেখা যায়। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, তিনি পুননির্মিত একটি মিউজিক্যাল থিয়েটার পরিদর্শন করেন এবং পুনর্গঠন কাজের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার করা ভিডিও ফুটেজে দেখা যায়, একজন বাসিন্দা পুতিনকে বলছেন, ‘আমরা আপনার জন্য প্রার্থনা করছি।’ এ সময় ওই ব্যক্তি শহরটিকে ‘স্বর্গের একটি ছোট টুকরো’ হিসেবে উল্লেখ করে। ওই ফুটেজে দেখা যায়, পুতিনের এ সফর রাতে হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, শনিবার দিবাগত মধ্যরাতের পর রোববার প্রথম প্রহরে পুতিন এ সফর করেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুতিনের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পূর্ব দনবাস অঞ্চলে এটি তার প্রথম সফর ছিল এবং মস্কো মারিউপোল দখলের ঘোষণা দেয়ার প্রায় এক বছর পর তিনি সেখানে আসলেন।মস্কোর বেপরোয়া বোমাবর্ষণ এবং নির্মম অবরোধের কারণে শহরটি বিধ্বস্ত হয়ে পড়ে। এ বন্দর নগরী আজভ সাগরের তীরে অবস্থিত।এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটার বার্তায় বলা হয়, পুতিন রাতে ‘একজন চোরের মতো’ শহরটি পরিদর্শন করেন।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর