বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

“জনগণেরবিশ্বাস ও আস্থা যে কোন পেশার হার্টবিট” প্রবন্ধ উপস্থাপনকালে ড. মো: সেলিমউদ্দিন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২৩ পিএম, ২০২১-০৭-০৪

“জনগণেরবিশ্বাস ও আস্থা যে কোন পেশার হার্টবিট” প্রবন্ধ উপস্থাপনকালে ড. মো: সেলিমউদ্দিন

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ও ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন এফসিএ,এফসিএমএ সম্প্রতি সন্ধ্যায় দি ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সেমিনারে “ডাইনামিকস অফ অডিট কোয়লিটি ইন বাংলাদেশ” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধ উপস্থাপনকালে ড. মো: সেলিম বলেন “জনগণ তথা সমাজের বিশ্বাস ও আস্থাই যেকোন পেশার হার্ট বিট”। যদি কোন কারণে জনগণের বিশ্বাস ও আস্থা নষ্ট হয়ে যায়, হ্রাস পায় এবং বাধাপ্রাপ্ত হয় তাহলে যে কোন পেশা বিশেষ করে অডিট পেশা ঝুঁিকতে পড়বে এবং অডিট মনের অবনতি ঘটতে পারে। তিনি আরো বলেন যে কোন দেশের বিশেষ করে উন্নত দেশে সম্পদ সৃষ্টি এবং জাতীয় আয় প্রবৃদ্ধি বেশির ভাগ ক্ষেত্রে অনেকটাই জবাবদিহিতা এবং শক্তিশালী অডিট ব্যবস্থা ও অডিট প্রক্রিয়ার উপর নির্ভর করে।
ড. মো: সেলিম বলেন, ১৯৯৭ এর এশিয়ান ফাইন্সাশিয়াল ক্রাইসিস, ২০০২ এর বৈশ্বিক কর্পোরেট কেলেঙ্কারি, ২০০৮ এর বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং সম্প্রতি কর্পোরেট জালিয়াতি যেমন: জার্মানীর ওয়ারকার্ড ইত্যাদি কারণে অডিট পেশাকে তথা অডিট সর্ম্পকে বিশ্বব্যাপী বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কেননা আর্থিক সংকট ও জালিয়াতি সৃষ্টিকারী কোম্পানীগুলোর বেশির ভাগই ত্রুটিহীন নীরিক্ষা প্রতিবেদন প্রদান করা হয়েছিল। সুতরাং প্রবন্ধকার ড. সেলিম বিশ্বব্যাপী এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে অডিট কোয়ালিটির সকল মান নিয়ন্ত্রণ সংক্রান্ত সকল নীতিমালা, আইনকানুন, কাঠামো বিশেষ করে অডিট পেশায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি ম্যানেজম্যান্ট ১ ও ২ (আইএসকিউএস) প্রয়োগের গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও ড. সেলিম তার প্রবন্ধে অডিট ব্যর্থতার কারণসমূহ, বাংলাদেশের মোট নিবন্ধিত কোম্পানির বিশ্লেষণ, নিবন্ধিত নিরীক্ষা ফার্মের সংখ্যা এবং জনবলের বিশ্লেষণ, বিএসইসি এবং আইসিএবি কর্তৃক গৃহীত সর্তকতামূলক ব্যবস্থাদির পাশাপাশি বৈশ্বিক নীরিক্ষা ফার্মের বিরুদ্ধে গৃহীত কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এ ছাড়া অডিট ফি এবং অডিট কোয়ালিটির সাথে পারস্পারিক সম্পর্ক নিয়ে বিশদ আলোচনা করেন। বিশ্বব্যাপী অডিট পেশা একটি চমৎকার পেশা হিসেবে কালক্রমে গড়ে উঠেছে। বাংলাদেশে এই পেশার উন্নয়নে অডিট ফার্মের অডিট কোয়ালিটি বিষয়টি অডিট প্রতিবেদন ব্যবহারকারী, বিনিয়োগকারী, স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ, অডিট সংক্রান্ত আইনী প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অডিট নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহ সহ সবাইকে পারস্পারিক সহযোগিতার প্রতিশ্রুতিসহ আন্তরিক হতে হবে। ভার্চুয়াল সেমিনারে অংশগ্রহণকারীরা আলোচনায় উপরোক্ত মন্তব্য করেন।
প্রাক্তন প্রেসিডেন্ট দেওয়ান নুরুল ইসলাম এফসিএ এর সভাপতিত্বে আইসিএবিএর বর্তমান প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু এফসিএ এর স্বাগত বক্তব্য প্রদান করেন। আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুল কাদের জোয়ারদার এফসিএ এবং প্রাক্তন প্রেসিডেন্ট মো: ফারুক এফসিএ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়–য়া এফসিএ সমাপনি বক্তব্য প্রদান করেন এবং আইসএিবির সিইও সুভাশীষ বোস অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিকের উপরে সদস্য উপস্থিত ছিলেন।  
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর