বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সব উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:২৪ পিএম, ২০২২-০৪-১৯

সব উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সুপারিশ

 

দেশের সব উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি দেশের সব পুরাকীর্তি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে৷ মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি সিমিন হোসেননের (রিমি) সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, অসীম কুমার উকিল এবং সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিগত ২৪তম সভার কার্যবিবরণী অনুমোদন ও সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত জিঞ্জিরা প্রাসাদ ও নওগাঁ সদরে অবস্থিত দুবলহাটি রাজবাড়ির বর্তমান অবস্থা ভিডিও চিত্রসহ তথ্যসমৃদ্ধ একটি  প্রতিবেদন পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন ও রাষ্ট্রের তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিল্পীদের থাকার সুবিধার্থে একটি আধুনিক ডরমেটরি ভবন নির্মাণের লক্ষ্যে শিল্পকলা একাডেমির অনুকূলে জায়গা প্রাপ্তি সাপেক্ষে বরাদ্দ প্রদানের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখার জন্য কমিটি সুপারিশ করেছে। এ বৈঠকে দেশের সব উপজেলায় ভূমি পাওয়া সাপেক্ষে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সাংস্কৃতিক মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়া দেশের সব পুরাকীর্তি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করার জন্যও কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর