শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:১৭ এএম, ২০২৩-০৩-০৪
আমাদের বাংলা ডেস্কঃরাজধানীর বনানীতে বাসের ধাক্কায় অ্যাপারেল গার্মেন্টসের এক পোশাককর্মী আহত হয়েছেন। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ওই কারখানার শ্রমিকরা। শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে সড়ক অবরোধ শুরু করেন তারা। সকাল ১০টার দিকে এ প্রতিবেদন লেখার সময় বনানীর সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।এ অবরোধের ফলে বহু মানুষ রাস্তায় আটকা পড়েছেন। যানজটে আটকা পড়া আহমেদ শাকির নামে একজন জানান, কাকলীতে যান চলাচল বন্ধ রেখেছেন পোশাককর্মীরা। সকাল ৮টা থেকে যান চলাচল বন্ধ।
ট্রাফিক গুলশান বিভাগ সকাল সোয়া ৯টায় ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, এই মুহূর্তে বনানী-চেয়ারম্যান বাড়ি এলাকায় গার্মেন্ট শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে চেয়ারম্যান বাড়ি থেকে থেকে উত্তরার দিকে আউটগোয়িং-ইনকামিং দুটোই বন্ধ। এই রুটের যাত্রীরা বাড্ডা-প্রগতি সরণি রোড ব্যবহার করতে পারেন।
গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল মোমেন জানান, সকালে একটা দুর্ঘটনা ঘটেছে। একটি বাসের ধাক্কায় পোশাককর্মী আহতের ঘটনার পর ওই কারখানার কর্মীরা সড়ক অবরোধ করেন। আহত পোশাককর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু পোশাককর্মীরা সড়ক অবরোধ তুলছেন না। যে কারণে দুই লেনেই যান চলাচল বন্ধ।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited