শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৫ পিএম, ২০২৬-০৫-০২
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’ সিস্টেমের যাত্রা শুরু হলো। শনিবার (২ মে) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দুই প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করা হয়। বাংলাদেশে এই দুই প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন পার্টনার গ্রিনারি এনার্জি সলিউশনস লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই। তবে দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্বচ্ছতা জরুরি, যা বিএনপির ভিশনেও গুরুত্ব পেয়েছে। লেসো সোলার এবং জিরো টেকনোলজির মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের আগমন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে একটি টেকসই, সাশ্রয়ী ও জবাবদিহিমূলক জ্বালানি ব্যবস্থাই হবে বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ও প্রযুক্তি দেশে আসা ইতিবাচক উদ্যোগ। উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে; পাশাপাশি সরকারকে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) এবং বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্প ও বাণিজ্য খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। গ্রিনারি এনার্জি সলিউশনস লিমিটেড মূলত লিভেঞ্জা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গত ২৫ বছর ধরে গার্মেন্টস অ্যাকসেসরিজ, ইলেকট্রিক ভেহিকেলস, অটোমোবাইলস, মেডিকেল অ্যাকসেসরিজ, সোলার এবং এসি নিয়ে সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে লেসো সোলারের একমাত্র 'ন্যাশনাল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর' হিসেবে দায়িত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনূর তাঁর বক্তব্যে বলেন, লিভেঞ্জা গ্রুপের দীর্ঘ ২৫ বছরের ব্যবসায়িক ঐতিহ্য এবং গ্রিনারি এনার্জি সলিউশনস-এর অভিজ্ঞতাকে পুঁজি করে আমরা বাংলাদেশের জ্বালানি খাতে একটি টেকসই পরিবর্তন আনতে চাই। আমরা অত্যন্ত গর্বিত যে, লেসো এবং জিরো টেকনোলজির মতো বিশ্বসেরা উদ্ভাবনী সমাধানগুলো আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি। ক্রেতারা বাংলাদেশে এই দুই প্রতিষ্ঠানের পণ্যগুলো অনলাইনে অর্ডারের পাশাপাশি সারাদেশে ৭০টিরও বেশি ডিলার আউটলেট থেকে সংগ্রহ করতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited