বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেশচিন্তা আয়োজিত ‘মা সম্মাননা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:১৮ পিএম, ২০২৬-০৫-১১

দেশচিন্তা আয়োজিত ‘মা সম্মাননা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত

দেশচিন্তা আয়োজিত “মা সম্মাননা ও আলোচনা সভা” সোমবার (১১ মে) বিকেল ৫টায় ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গুণীজন সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি বর্ণাঢ্য হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশচিন্তার সম্পাদক ও সাংবাদিক ইমরান সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন ও সংগঠক সজল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদার, রাজনীতিবিদ ও সমাজসেবক হাবিবুর রহমান, আনোয়ারা হাইলধর স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠক এনামুল হক, মানবাধিকার কর্মী সাবরিনা আফরোজ, সংগঠক মীর বরকত হোসেন, লেখক সোহেল, কবি ও সংগঠক আসিফ ইকবাল এবং সংগঠক হেলাল উদ্দিন প্রমুখ।
আবদুল্লাহ ইকবাল তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিশুদের সৃজনশীলতা ও মায়ের প্রতি ভালোবাসা ফুটে ওঠে। পরে আলোচনা সভা শেষে সমাজে অবদান রাখা গুণীজনদের হাতে “আলোকিত মা সম্মাননা” প্রদান করা হয়। এ বছর সম্মাননা প্রদান করা হয় ইসলাম খাতুন ও হাজী জাহেদা বেগম চৌধুরীকে। মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এই স্বীকৃতি উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মায়ের ত্যাগ, ভালোবাসা ও আত্মনিবেদন মানবসভ্যতার ভিত্তি। একজন মা শুধু পরিবার গড়েন না, বরং একটি প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার নীরব কারিগর।
বক্তারা আরও বলেন, সমাজে নৈতিকতা, সহনশীলতা ও মানবিকতার মূল উৎস হলো মায়ের শিক্ষা ও স্নেহ। তাই মায়ের অবদানকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া সময়ের দাবি।
এ সময় মা দিবসের গভীর তাৎপর্য তুলে ধরে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়—
“মা দিবসকে কেবল আবেগ বা আনুষ্ঠানিকতার উৎসব হিসেবে সীমাবদ্ধ করলে এর প্রকৃত মর্যাদা হারিয়ে যায়। মা দিবসের মূল শিক্ষা হলো—মাকে সম্মান জানানো মানে ব্যক্তিগত কৃতজ্ঞতার গণ্ডি পেরিয়ে সমাজে ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা ও নৈতিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করা। মাকে একদিন ফুল দিয়ে নয়, বরং প্রতিদিনের আচরণ, দায়িত্ববোধ ও শ্রদ্ধাশীল জীবনাচরণের মধ্য দিয়েই সম্মানিত করা উচিত। কারণ যে সমাজ মায়ের অবদানকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখে, সেখানে কৃতজ্ঞতা গড়ে ওঠে না—বরং গড়ে ওঠে অবহেলার সংস্কৃতি।
অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর