বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটারে যানজট

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:৪৬ পিএম, ২০২৬-০১-২৬

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটারে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সড়কে যাতায়াত করা শত শত যাত্রী ও চালক। সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজারে একটি কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে চট্টগ্রামমুখী লেনে এই যানজট সৃষ্টি হয়।সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের হাদিফকিরহাট থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর ১৫-২০ গজ চলে, আবার দাঁড়িয়ে থাকে। ট্রাকচালক ইসমাইল হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছি। যানজটে পড়ে নয়দুয়ারিয়া এলাকায় ১ ঘণ্টা দাঁড়িয়ে আছি। কখন যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে পারছি না। বারইয়ারহাট থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য চয়েস পরিবহনের একটি বাসে ওঠেন জামশেদ আলম। তিনি বলেন, ২৫ মিনিটে বারইয়ারহাট থেকে বড়তাকিয়া চলে আসছি। এখানে যানজটে আটকা পড়ে বসে আছি। আরেক যাত্রী সাইদুর রহমান নশু বলেন, আমাদের দেশে গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হলে উদ্ধার করতে অনেক সময় লাগে। দ্রুত উদ্ধার করা গেলে যানজট সৃষ্টি হয় না। এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার পর কিছুটা যানজট তৈরি হয়। আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর যানজট স্বাভাবিক হয়ে যাবে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর