শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:০৭ পিএম, ২০২৩-০৩-১১
আমাদের বাংলা স্পোর্টস ডেস্কঃবাংলাদেশ-ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী দুই ম্যাচ হবে মিরপুরে। এই দুই ম্যাচের টিকিটমূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ মার্চ মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। ১৪ তারিখে দু’দলের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।বিসিবি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই দুই ম্যাচের টিকিটমূল্য জানিয়েছে।
গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ১ হাজার টাকা। ক্লাব হাউজে ৫০০, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ণ স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।
ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। টিকিট কাউন্টার খোলা থাকবে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited