শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৫ পিএম, ২০২৪-০৫-০৯
মুনির চৌধুরী :
চউকের কালুরঘাট সেতু হতে চাক্তাই রিং রোড নির্মাণে ব্যবহ্ত হচ্ছে পুরাতন ইটের কংক্রিট ও রাবিশ। প্রকল্প নেওয়ার আগেই প্রকল্পের মেয়াদ ও ব্যয় নির্ধারিত থাকে। সেই অনুসারে প্রকল্পের কাজ শেষ করা হয়। কালুরঘাট- চাক্তাই রিং রোডের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালের অক্টোবরে। সাড়ে আট কিলোমিটার দীর্ঘ এই বাঁধের ব্যয় ধরা হয় ২ হাজার ২৭৫ কোটি ৫২ লাখ টাকা। কিন্তু প্রকল্পটি তিন বছরের মধ্যে শেষ হওয়ার কথা। তবে প্রায় পাঁচ বছর সময় পার হলেও গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির কাজ এখনও শেষ করতে পারেনি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
এই সময়ে দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর পাশাপাশি ৪৭১ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। এতে প্রকল্পের ব্যয় বেড়ে হয়েছে ২ হাজার ৭৪৬ কোটি টাকা।
‘প্রকল্প সংশ্লিষ্ট ও ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর যোগসাজশে প্রকল্পের মেয়াদের পর আরো দুইদফা মেয়াদ ও ব্যায় বাড়িয়ে আগামী ডিসেম্বর মাসের ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে।
কিন্ত এখনো প্রকল্পের অনেক কাজ বাকি রয়েছে। দূর্নীতি ও মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার উদেশ্য বিভিন্ন অজুহাত দেখিয়ে নিদিষ্ঠ মেয়াদে কাজ শেষ না করে
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়িয়ে
প্রকল্পে অনিয়ম ও হরিলুট করার জন্য ৩য় দফায় আবারো মেয়াদ ও ব্যয় বাড়ানোর পরিকল্পনা করছে দূর্নীতিবাজ ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকল্প সংশ্লিষ্টরা।
বিষয়টি দেখে ও রহস্যজনক নিরবতা পালন করছে প্রকল্পের তদারকির দায়িত্ব থাকা চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক) এর প্রধান নির্বাহী, প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited