শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩৬ পিএম, ২০২৪-১১-১৬
ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে, শনিবার রাজ্যের একজন সরকারী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে এএফপি এখবর জানায়।
খবরে বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্যের মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার রাত ১০:৩০ টায় (১৭০০ জিএমটি) এই আগুন লাগে।
উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক আগুনের বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, "দশটি শিশু দুঃখজনকভাবে মারা গেছে।"
"সাতটি লাশ শনাক্ত করা হয়েছে। তিনটি লাশ এখনো শনাক্ত করা যায়নি।" নিউজ আউটলেট টাইমস নাউ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত আরও ১৬ শিশুর অবস্থা গুরুতর।
এনডিটিভি জানিয়েছে যে আগ্নিকান্ডের সময় মোট ৫৪ টি নবজাতক শিশু নিবিড় পরিচর্যা ইউনিটে ছিল।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-জি তে এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মৃত্যুকে "হৃদয় বিদারক" বলে অভিহিত করেছেন।
তিনি পোস্টে বলেছেন “এতে যারা তাদের নিষ্পাপ সন্তানদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাদেরকে এই বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দেন।”
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited