শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৪:৫২ পিএম, ২০২৬-১০-১৭
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে ৪৭টি মন্দিরে ৫৩হাজার টাকা হারে আর্থিক সহায়তার ২৫লক্ষ টাকার চেক বিতরণ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য পাইচিং মং মার্মা, নন্দিতা দাশ, মোহাম্মদ ফারুক, চন্দ্রা চাকমা, মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম সহ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য এলাকার জনগনের কথা ভাবেন। আপনাদের কথা মাথায় রেখেই তিনি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উদযাপনে এই আর্থিক সহায়তা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উদযাপনে সহায়ক হবে বলে আশা করেন তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কাà...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটি পার্বত্য জেলায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আইন-শৃঙà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফেনী প্রতিনিধি, বরুন দে বাপ্পী: শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মানবিকতা ও স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তখন তার বয়স সবেমাত্র ১২। পরিবারের সিদ্ধান্তে বিয়ের কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শৈশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited