শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:৩২ পিএম, ২০২৫-০৮-২৫
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের জন্য "Proposal Writing for Research Grant" বিষয়ক একটি সেমিনার সোমবার ( ২৫ আগস্ট) অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর গবেষণা প্রকল্পের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তোহিদুল আলম। তিনি গবেষণা অনুদানের জন্য গবেষণা প্রকল্প, প্রপোজাল রাইটিং, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) গবেষণা অনুদানের জন্য প্রযোজ্য শর্তাবলী সম্পর্কে আলোচনা করেন। এছাড়া তিনি ইউজিসি গবেষণা প্রপোজাল এর নমুনা এবং রাঙ্গামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রপোজাল এর নমুনা সম্পর্কে আলোচনা করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited